视频说明
পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি | Dhakaya Lacchi | Lassi Recipe | Beauty Lacchi | Aysha Siddika
শুধু পুরান ঢাকা নয়, পুরো ঢাকা শহর জুড়েই বিভিন্ন ছোট-বড় ফাস্টফুডের দোকানে নানারকম খাবারের সাথে বিক্রি হয় এই সুস্বাদু প্রাণ জুড়ানো পানীয় টি। কিন্তু পুরান ঢাকার লাচ্ছির মধ্যে একটা আলাদা বিশেষত্ব থাকে যা অন্য জায়গার লাচ্ছির স্বাদকে হার মানায়।
এতে ব্যবহার করা হয় সুস্বাদু মিষ্টি দই আর চিনির সিরা। আর এই দুটো জিনিস এই লাচ্ছির স্বাদকে বহুগুনে বাড়িয়ে দেয়। সেই সাথে থাকে বরফ কুচি আর ঠান্ডা ঠান্ডা পানি। যারা খেয়েছেন তারা সবাই জানেন এই লাচ্চির স্বাদ কতটা অতুলনীয়।
আজ আমি সেভাবেই তৈরী করার চেষ্টা করছি.....আশা করছি আপনাদের ভালো লাগবে।
১ গ্লাস লাচ্ছির জন্য আনুমানিক মাপটা দিচ্ছি। তবে এগুলো সব আপনার টেস্ট অনুযায়ী সামঞ্জস্য করে নিবেন।
মিষ্টি দই - ১/৪ কাপ +-
চিনির সিরা - ২/৩ টেবিল চামচ +-
পানি - ১/৪ কাপ +-
বরফ কুচি - ১/৪ কাপ +-
এখানে (+-) বলতে আমি কম বা বেশি বুঝিয়েছি।
#lacchi #dhakaiyalacchi #summerdrink #lassi
Music: Bensound
License code: WUUF39NGFOAMLU2J