影片說明
এই সহজ উপায়ে চিকেন রোস্ট বানান ঘরের উপকরণে! | Chicken Roast Recipe | Morog mosallam
ছুটির দিনে বা এমনিতেই হয়তো কারো একটু স্পেশাল খাবার খেতে ইচ্ছে করছে... মানে পোলাও রোস্ট টাইপের শাহী খানাপিনা।
কিন্তু শাহী খাবার মানেই তো শাহী ব্যাপার। ঘি দাও রে, দই দাও রে, কাজু বাটা পোস্ত বাটা , আলুবোখারা, কেওড়া জল গোলাপজল মাওয়া আরো কত শত জিনিস।
এতো জিনিসের নাম মনে আসলেই মনে হয় ধুর ছাই....খেলাম না তোমার শাহী খাবার আমার ঝোল ভাতে হলেই চলবে।
কিন্তু মন বলে যে বড় বেয়ারা এক বস্তু আছে , সে একবার কিছু চাইলে.. না দিয়ে কতক্ষন ??
আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই সমস্যার অনবদ্য ও উপাদেয় এক সমাধান।
ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই হবে শাহী স্বাদে শাহী খানা লাগবে শুধু একটু খানি যত্ন আর ভালোবাসা। আর তাতেই স্বাদ বেড়ে যাবে বহুগুনে সাথে মন-পেট দুটোই খুশ।
আশা করছি ভালো লাগবে আপনাদের।